সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাবাকে হারিয়ে পাওয়া মোটরবাইক

বাবা মায়ের আদরের  একটামাত্র ছেলে  এক দিন সে ছেলে তার বাবাকে বলছে: সামনের মাসে
আমার পরীক্ষার ফলাফল দিবে, আমি A+ পেলে
আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে।
পরীক্ষার ফলাফল যে দিন বের হয় তখন ছেলে
খুব খুশী হয়ে বাবার কাছে এসে বলছে বাবা আমি
A+ পেয়েছি, এইবার কিন্তু আমাকে বাইক একটা
কিনে দিতেই হবে ।
কারণ তার মা তাকে ছোট রেখেই চিরদিবাই নিদ্রায় আছেন।
মনে ভাবনা এই প্রথম বাইনা পুরণ করতেই হবে তাই
বাবার চোখে গোপনে কান্না আসলো।
ভাবতে
লাগলেন কিভাবে ছেলেকে খুশি করা যায়, এরপর
ছেলের কাছে গেলেন আর
বললেন: আমি তোমার উপহার তোমার পড়ার
টেবিলের উপর রেখে এসেছি ।
ছেলে গিয়ে দেখল একটা বাক্স:
ছেলে ভাবতে লাগল এটাতে চাবি আছে ।
কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা
কোরআন শরীফ ।
ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে
দিল ।
এবং কয়েকদিন পরেই বিদেশে চলে গেল
পড়ালেখা করার জন্য ।বিদেশ যাওয়ার পর বাবার সাথে
কোন যোগাযোগ করে নাই ছেলেটা ।
কয়েক
বছর পর একদিন কল আসল ছেলেটির কাছে ।
জানতে পারল বাবা খুব অসুস্থ ,বাবা তার জন্য কান্নাকাটি
করে সবসময়।
কিন্তু ছেলেটি বাবাকে দেখতে
যায়নি কয়েকদিন পর ছেলেটির কাছে আরেকটি
কল আসে । জানতে পারল তার বাবা মারা গেছেন ।
বাবা'র মারা যাবার পর ছেলেটি  এখন দেশে আসে
কারণ ঘরবাড়ি সব তার নামে করে দিয়ে গেছেন তার
বাবা এবং এই-সবকিছু তাকেই দেখাশোনা করতে
হবে ।
তারপর একদিন ছেলেটির তার বাবা কথা মনে পড়ল
এবং বাবার ঘরে গিয়ে কাঁদতে লাগল ।
হটাৎ দেখল তার বাবার পড়ার টেবিলের উপরে রাখা
সেই বাক্স , যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন
উপহার হিসেবে।
ছেলে ওজু করে এসে কোরআন শরীফটা
খুলে
পড়তে লাগলো। হঠাৎ করেই কোরান শরীফের
ভেতর থেকে একটা চাবি চোখে  পড়ল ।প্রথম দিনের চাবি ।
এবং একটা চিঠি পেল । যেখানে লিখা ছিল:
বাবা আমি অনেক খুশী যে তুমি A + পেয়েছ ।


আমি চাইব তুমি আল্লাহ'র পরীক্ষাতেও এই ভাবে A
+ পাও ।

আর এই চাবিটা হচ্ছে তোমার নতুন মটর-
বাইকের চাবি , আমাদের গ্যারেজে রাখা আছে
তোমার নতুন বাইক ।


ছেলেটির চোখে জল চলে আসলো ।ভাবতে
লাগলো আমার বাবা আমার জন্য তখনি বাইক কিনে চাবিটা
কোর-আন শরীফে রেখে দিয়েছিলো।
ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল
তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে রাখা ।


দেখে কান্না আর ধরে রাখতে পারলোনা।
আসলে পৃথিবীর কোন বাবা তার সন্তানের
অকল্যান চায়না।বাবা-মাকে কখনো কষ্ট দেবেননা।


বাবা-মা আমাদের সবচেয়ে আপনজন।
আশা করি সবাই বুজতে পারছেন।,




হে আল্লাহ!আমার বাবা-মার নামে জান্নাতুল ফিরদউসে
একটু জায়গা চাই।
আমিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মন মোর মেঘের সংগি।। বন্না।।বাংলা সুপার হিট রবিন্দ্র গান

সব জায়গায় সব কথা বলতে নেই,বলেছেন তো ফেঁসেছেন।

পোষা পাখি উড়ে যাবে,একবার ভাবি নাই জীবনে।। বাংলা সুপার হিট বাউল গান ২০১৮

পোষা পাখি উড়ে যাবে,একবার ভাবি নাই জীবনে অতি সত্য কথা, সত্য ই এই প্রান পাখি একদিন দেহ ছেড়ে চলে যাবে,এটি কোনো দিন ভাবি না। বাউল হিট গান........